আবু তালহা দারুল উলুম মডেল মাদ্রাসা
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন, বড়হিত ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে, সবুজে ঘেরা প্রাকৃতিক সুন্দর্যের মাঝে প্রায় ২০ শতক জমির উপর ২০২১ সনে প্রতিষ্ঠিত হয়। যাকে বেষ্টন করে আছে সবুজ মাঠ, দিগন্ত চেয়ে থাকা ধানের শীষ, বাতাসে দোলতে থাকা গাছের পাতার সুকোমল শব্দ আর পাখির কলতানে ভরা নিরিবিলি পরিবেশ। এই স্বপ্নীল আবহে গড়ে উঠা প্রতিষ্ঠানে নেই শহরের কোলাহল এবং যান্ত্রিক জীবনের ক্লান্তি। আছে গ্রাম্য প্রকৃতির সরলতা, নীরবতা আর হৃদয় ছোঁয়া প্রশান্তি।
এই সাজানো বাগানটি, সৈয়দাবাদের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাদরদী জনাব আলহাজ্ব আব্দুল মতিন মুন্না সাহেব তার আদরের সন্তান মরহুম আবু তালহার স্মৃতির স্তম্ভ হিসাবে প্রতিষ্ঠা করেন।
এই সাজানো বাগানটি, সৈয়দাবাদের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাদরদী জনাব আলহাজ্ব আব্দুল মতিন মুন্না সাহেব তার আদরের সন্তান মরহুম আবু তালহার স্মৃতির স্তম্ভ হিসাবে প্রতিষ্ঠা করেন।
আবু তালহা ২০১২ সনে ১৭ই নভেম্বর মায়ের কোল আলোকিত করে পৃথিবীতে আগমন করেন। কিন্তু দুঃখের বিষয়, মাত্র ৮ বছর বয়সে ফুল হয়ে ফোটার আগেই ঝরে গেছ পৃথিবীর আলোকিত কোল থেকে। ২০২০ সালের ১৭ই নভেম্বর পিতা মাতার বুক খালি করে তার জন্মদিনেই মহান প্রভুর ডাকে সারা দেন। তার কবর ঘেঁষে স্মৃতির মিনার হয়ে দাঁড়িয়ে আছে আবু তালহা দারুল উলুম মডেল মাদ্রাসা।
মাদ্রাসার লক্ষ্য ও উদ্দেশ্য:
বর্তমান বিশ্বের সকল প্রকার চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক ও সময়োপযোগী শিক্ষার সমন্বয়ে একটি আদর্শবান চৌকস যুবসমাজ এবং দেশ ও জাতির প্রতি নিবেদিত প্রাণ সুনাগরিক তৈরি করা। যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দানের পাশাপাশি দেশ মাতৃকা ও মুসলিম উম্মাহর সমকালীন দাবি ও চাহিদা মিটাতে অগ্রণী ভূমিকা পালন করবে। এবং তাদেরকে ওহীভিত্তিক জ্ঞানের মাধ্যমে উত্তম চরিত্র, সুদৃঢ় ঈমান, কর্মঠ, দক্ষ সর্বোপরি পরকালীন জবাবদিহিতা পূর্ণ আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা।
বর্তমানে মাদ্রাসা প্রধানের দায়িত্ব পালন করছেন প্রখ্যাত আলেমদ্বীন মুফতি খন্দকার মিজানুল হক দা.বা.। তার সুযোগ্য নেতৃত্ব এবং ১০ জন নিবেদিত প্রাণ শিক্ষকের ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটি আলো ছড়াচ্ছে দিগ্বেদিক। শিক্ষকমন্ডলী শুধু পাঠ দানেই সীমাবদ্ধ নন, বরং শিক্ষার্থীদের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতিতে সর্বদা সচেষ্ট থাকেন।
এখানে রয়েছে জেনারেল ও ইসলামী শিক্ষার সমন্বয়ে

- নূরানী বিভাগ, মান সম্মত নাজেরা বিভাগ,
- আন্তর্জাতিক মানের হিফযুল কুরআন বিভাগ,
- হিফয রিভিউশন বিভাগ এবং
- কিতাব বিভাগ মুতাওয়াস্যিতাহ জামাত পর্যন্ত।
পর্যায়ক্রমে সম্প্রসারিত হয়ে দাওরায়ে হাদিস পর্যন্ত উন্নীত করার পরিকল্পনা রয়েছে। ছাত্রদের পড়াশোনার পাশাপাশি প্রতিভা বিকশিত করার জন্য রয়েছে আবু তালহা ছাত্র সংসদ এবং বিভিন্ন বিষয়ে পারোদর্শী করার লক্ষ্যে সাজানো হচ্ছে সমৃদ্ধ আধুনিক পাঠাগার ও কম্পিউটার ল্যাব।
সম্মানিত অভিভাবক বৃন্দ
সম্মানিত অভিভাবক বৃন্দ
আপনার সন্তানের শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনে আপনার সঠিক সিদ্ধান্তই সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই আবু তালহা দারুল উলুম মডেল মাদ্রাসা তৈরি করেছে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও আদর্শ শিক্ষা ব্যবস্থা। এখানে রয়েছে এমন এক পাঠ্যক্রম, যেখানে আধুনিক জ্ঞান ও ইসলামি শিক্ষার অপূর্ব সমন্বয় ঘটেছে।
তাই আপনার সন্তানের জ্ঞান অর্জনের জন্য আবু তালহা দারুল উলুম মডেল মাদ্রাসা হতে পারে শ্রেষ্ঠ ঠিকানা। আমরা বিশ্বাস করি আমাদের শিক্ষার্থীরা ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে এবং সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখবে। তাই আপনার সন্তানকে ভর্তি করার পূর্বে আবু তালহায় আসুন ও ভিজিট করুন। আপনার ভালো লাগাই আমাদের আগামীর প্রেরণা।