আলহামদুলিল্লাহ! আমাদের আরেকটি গৌরবময় অর্জন 🎊
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় ২০২৫- এ অংশগ্রহণ করে ১৭৫ জন প্রতিযোগীর মধ্যে ১০ পারা বিভাগে ৪র্থ ও ৫ম স্থান অর্জন করে আমাদের আবু তালহা মডেল মাদরাসা এর ছাত্ররা এক মহৎ কৃতিত্ব অর্জন করেছে।
এই সফলতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন আমাদের দুইজন নিবেদিতপ্রাণ ও পরিশ্রমী শিক্ষক।
🔸 হাফেজ মাওঃ মনিরুজ্জামান সাহেব
🔹 হাফেজ মাওঃ জাকারিয়া সাহেব
তাদের অতুলনীয় মেহনত, রাতদিনের শ্রম, সৌজন্যপূর্ণ আচরণ, প্রতিটি শিশুকে নিজের সন্তানের মতো আগলে নিয়ে খুটিনাটি তিলাওয়াত সংশোধন—এসবই ছাত্রদের আজকের অর্জনকে সম্ভব করেছে।
সেই সাথে আমাদের প্রিয় আবু তালহা দারুল উলুম মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব আলহাজ্ব আব্দুল মতিন মুন্না সাহেবের মূল লক্ষ্যই ছিল—
“কুরআন-হাদিসের আলোকে একটি আদর্শ, নৈতিক ও সুশিক্ষিত প্রজন্ম তৈরি করা।”
ছাত্রদের এই সাফল্য প্রমাণ করে, প্রতিষ্ঠাতার সেই মহৎ স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। তাঁর নিরলস প্রচেষ্টা, দূরদর্শী চিন্তা এবং ইসলামি শিক্ষার প্রতি গভীর ভালোবাসাই আমাদের এই অগ্রযাত্রার শক্তি।
আমাদের ছাত্রদের এবং মাদ্রাসার সফল ও ধারাবাহিক উন্নতির জন্য সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করছি।
আল্লাহ তাআলা যেন আমাদের মাদ্রাসাকে আলোকিত, সফল ও কল্যাণময় প্রতিষ্ঠানে পরিণত করেন। আমিন।

.jpeg)



