seo-expert-in-bd-imam-uddin-imamuddinwp

আবু তালহা মডেল মাদরাসা

সৈয়দাবাদ, নশতি বাজার, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ
New

৩১৩ বদরী সদস্য – আবু তালহা মাদ্রাসা

ইসলামের শিক্ষা ও দ্বীনি খেদমত আজও থেমে নেই। মুখথোবরে পড়েনি এর সেবা, কাজকর্ম ও প্রসার। যুগের সাথে তাল মেলাতে, ইসলামের মূল ধারাকে অটুট রেখে এবং শুধুমাত্র দ্বীনি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আবু তালহা মাদ্রাসা একান্ত ব্যক্তিগত উদ্যোগে অসহায় ছাত্রদের শিক্ষা ও সুষ্ঠু জীবনযাপনের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রতিষ্ঠালগ্ন থেকে মাদ্রাসাটি মুসলিম উম্মাহর মধ্যে ইসলামের মূল্যবোধ, নৈতিকতা ও চেতনা জাগ্রত রাখার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দক্ষ শিক্ষক ও সুদক্ষ মুফতিয়ানে কেরাম থাকায় ছাত্রদের শিক্ষা, দাওয়াতী কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক সেবা সর্বোচ্চ মানে পরিচালিত হয়।

অসহায় ছাত্রদের শিক্ষা, আবাসন ও পুষ্টিকর খাবারের খরচ বহন করা একটি দীর্ঘমেয়াদি ব্যয়ভার। অথচ এই গুরুত্বপূর্ণ দ্বীনি কাজটি কায়েম রাখা আমাদের সকলের ঈমানী দায়িত্ব।

কাজেই পরিচালনা পরিষদ ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে ঐতিহাসিক বরকতময় আসহাবে বদরের সংখ্যানুযায়ী ৩১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।


🌟 ৩১৩ বদরী সদস্যের গুরুত্ব

ইতিহাস সাক্ষী, ৩১৩ বদরী সদস্য যুগে যুগে মুমিনদের হৃদয়ে প্রেরণা যুগিয়েছে

  • ৩১৩ সংখ্যা শুধু কিংবদন্তিই নয়, বরং এক বিস্ময়কর ইতিহাস ও ফজিলতের প্রতীক
  • পবিত্র কুরআন ও হাদিসে তাদের মহিমা বর্ণিত হয়েছে।
  • ৩১৩ সংখ্যার সংক্ষিপ্ত তাত্ত্বিক ইতিহাস:
    ১. আল্লাহর প্রেরিত রাসূলগনের সংখ্যা ছিলো ৩১৩।
    ২. হযরত ইব্রাহীম (আঃ) কর্তৃক হযরত লুত (আঃ) উদ্ধারে সহগামীদের সংখ্যা ৩১৩।
    ৩. আসহাবে তালূত ছিলো ৩১৩ জন।
    ৪. ইমাম মাহাদী (আঃ) এর বাহিনী হবে ৩১৩ জন।
    ৫. ঐতিহাসিক আসহাবে বদর সংখ্যা ছিল ৩১৩ জন।
    ৬. আউলিয়া দরবেশগণের বরকতপূর্ন সংখ্যা হলো ৩১৩ জন।

এই ৩১৩ সংখ্যার ইতিহাস শুধু একটি উজ্জ্বল ইতিহাস নয়, বরং মুমিন হৃদয়ের প্রেরণার উৎস


🤲 বদরী সদস্য হওয়ার আহ্বান

আমরা আশাবাদী যে, ঈমানী চেতনায় উদ্বুদ্ধ দ্বীনপ্রেমী ভাই-বোনেরা আবু তালহা মাদ্রাসার ৩১৩ বদরী সদস্যে অন্তর্ভুক্ত হবেন

  • আপনার এককালীন দান বা বার্ষিক সহযোগিতা অসহায় ছাত্রদের শিক্ষা, আবাসন ও খাবারের সুবিধা নিশ্চিত করবে।
  • এটি আপনার জন্য সওয়াব ও বরকতের উৎস, ইনশাআল্লাহ।
  • এই উদ্যোগে অংশগ্রহণ করে আপনি দ্বীনি খেদমত ও কল্যাণকর কাজের সহযোগি হবেন।

💳 সদস্য হতে যোগাযোগ

সদস্য হতে আমাদের টিমের সাথে যোগাযোগ করুন


আপনার এককালীন দান বা বদরী সদস্য হওয়া শুধুমাত্র আর্থিক সহযোগিতা নয়, এটি অসহায় ছাত্রদের জন্য একটি দীপ্তি ও আলোর পথ।

  • এটি আপনার জন্য চিরস্থায়ী সওয়াব
  • এটি ছাত্রদের জীবনে শিক্ষার আলো জ্বালাবে।
  • আজই অংশ নিন, বদরী সদস্য হোন, এবং ইনশাআল্লাহ মহান সওয়াব লাভ করুন
Dark Template
Telegram Icon