seo-expert-in-bd-imam-uddin-imamuddinwp

আবু তালহা মডেল মাদরাসা

সৈয়দাবাদ, নশতি বাজার, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ
New

আবু তালহা মডেল মাদ্রাসা

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন, বড়হিত ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে, সবুজে ঘেরা প্রাকৃতিক সুন্দর্যের মাঝে প্রায় ২০ শতক জমির উপর ২০২১ সনে প্রতিষ্ঠিত হয়। যাকে বেষ্টন করে আছে সবুজ মাঠ, দিগন্ত চেয়ে থাকা ধানের শীষ, বাতাসে দোলতে থাকা গাছের পাতার সুকোমল শব্দ আর পাখির কলতানে ভরা নিরিবিলি পরিবেশ। এই স্বপ্নীল আবহে গড়ে উঠা প্রতিষ্ঠানে নেই শহরের কোলাহল এবং যান্ত্রিক জীবনের ক্লান্তি। আছে গ্রাম্য প্রকৃতির সরলতা, নীরবতা আর হৃদয় ছোঁয়া প্রশান্তি।

এই সাজানো বাগানটি, সৈয়দাবাদের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাদরদী জনাব আলহাজ্ব আব্দুল মতিন মুন্না সাহেব তার আদরের সন্তান মরহুম আবু তালহার স্মৃতির স্তম্ভ হিসাবে প্রতিষ্ঠা করেন। আবু তালহা ২০১২ সনে ১৭ই নভেম্বর মায়ের কোল আলোকিত করে পৃথিবীতে আগমন করেন। কিন্তু দুঃখের বিষয়, মাত্র ৮ বছর বয়সে ফুল হয়ে ফোটার আগেই ঝরে গেছ পৃথিবীর আলোকিত কোল থেকে। ২০২০ সালের ১৭ই নভেম্বর পিতা মাতার বুক খালি করে তার জন্মদিনেই মহান প্রভুর ডাকে সারা দেন। তার কবর ঘেঁষে স্মৃতির মিনার হয়ে দাঁড়িয়ে আছে আবু তালহা দারুল উলুম মডেল মাদ্রাসা।

মাদ্রাসার লক্ষ্য ও উদ্দেশ্য

বর্তমান বিশ্বের সকল প্রকার চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক ও সময়োপযোগী শিক্ষার সমন্বয়ে একটি আদর্শবান চৌকস যুবসমাজ এবং দেশ ও জাতির প্রতি নিবেদিত প্রাণ সুনাগরিক তৈরি করা। যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দানের পাশাপাশি দেশ মাতৃকা ও মুসলিম উম্মাহর সমকালীন দাবি ও চাহিদা মিটাতে অগ্রণী ভূমিকা পালন করবে। এবং তাদেরকে ওহীভিত্তিক জ্ঞানের মাধ্যমে উত্তম চরিত্র, সুদৃঢ় ঈমান, কর্মঠ, দক্ষ সর্বোপরি পরকালীন জবাবদিহিতা পূর্ণ আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা।

বর্তমানে মাদ্রাসা প্রধানের দায়িত্ব পালন করছেন প্রখ্যাত আলেমদ্বীন মুফতি খন্দকার মিজানুল হক দা.বা.। তার সুযোগ্য নেতৃত্ব এবং ১০ জন নিবেদিত প্রাণ শিক্ষকের ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটি আলো ছড়াচ্ছে দিগ্বেদিক। শিক্ষকমন্ডলী শুধু পাঠ দানেই সীমাবদ্ধ নন, বরং শিক্ষার্থীদের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতিতে সর্বদা সচেষ্ট থাকেন।

মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ও বিভাগ

এখানে রয়েছে জেনারেল ও ইসলামী শিক্ষার সমন্বয়ে

  • নূরানী বিভাগ।
  • মান সম্মত নাজেরা বিভাগ।
  • আন্তর্জাতিক মানের হিফযুল কুরআন বিভাগ।
  • হিফয রিভিউশন বিভাগ।
  • কিতাব বিভাগ মুতাওয়াস্যিতাহ জামাত পর্যন্ত।

পর্যায়ক্রমে সম্প্রসারিত হয়ে দাওরয়ে হাদিস পর্যন্ত উন্নীত করার পরিকল্পনা রয়েছে। ছাত্রদের পড়াশোনার পাশাপাশি প্রতিভা বিকশিত করার জন্য রয়েছে আবু তালহা ছাত্র সংসদ এবং বিভিন্ন বিষয়ে পারোদর্শী করার লক্ষ্যে সাজানো হচ্ছে সমৃদ্ধ আধুনিক পাঠাগার ও কম্পিউটার ল্যাব।

সম্মানিত অভিভাবক বৃন্দ

আপনার সন্তানের শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনে আপনার সঠিক সিদ্ধান্তই সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই আবু তালহা দারুল উলুম মডেল মাদ্রাসা তৈরি করেছে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও আদর্শ শিক্ষা ব্যবস্থা। এখানে রয়েছে এমন এক পাঠ্যক্রম, যেখানে আধুনিক জ্ঞান ও ইসলামি শিক্ষার অপূর্ব সমন্বয় ঘটেছে।

তাই আপনার সন্তানের জ্ঞান অর্জনের জন্য আবু তালহা দারুল উলুম মডেল মাদ্রাসা হতে পারে শ্রেষ্ঠ ঠিকানা। আমরা বিশ্বাস করি আমাদের শিক্ষার্থীরা ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে এবং সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখবে। তাই আপনার সন্তানকে ভর্তি করার পূর্বে আবু তালহায় আসুন ও ভিজিট করুন। আপনার ভালো লাগাই আমাদের আগামীর প্রেরণা।

মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহঃ

SEO-expert-imamuddinwp

প্রাকৃতিক পরিবেশে শান্তিপূর্ণ শিক্ষা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সবুজে ঘেরা সৈয়দাবাদ গ্রামে অবস্থিত এই মাদ্রাসাটি প্রকৃতির কোলে এক অপূর্ব শান্তিপূর্ণ পরিবেশে গড়ে উঠেছে। শহরের কোলাহল ও যান্ত্রিক জীবনের ক্লান্তি থেকে দূরে এই প্রতিষ্ঠান ছাত্রদের মনোসংযোগ ও মানসিক প্রশান্তি অর্জনের জন্য একটি আদর্শ স্থান। পাখির কলতান, গাছের ছায়া ও নিরিবিলি আবহ ছাত্রদের অধ্যয়নের প্রতি আগ্রহী করে তোলে।

Web-Design-Imam-Uddin-imamuddinwp

ধর্মীয় ও আধুনিক সমন্বিত পাঠ্যক্রম

এখানে শুধু ধর্মীয় জ্ঞান নয়, বরং সময়োপযোগী বিজ্ঞান, গণিত, ইংরেজি ও সামাজিক শিক্ষাও গুরুত্ব সহকারে শেখানো হয়। নূরানী, নাজেরা, হিফয, কিতাব বিভাগসহ প্রতিটি স্তরে সুনির্দিষ্ট পাঠ্যক্রম রয়েছে যা একজন ছাত্রকে দুনিয়া ও আখেরাতে সফল হওয়ার পূর্ণ প্রস্তুতি দেয়।

shopify-expert-in-bangladesh-imamuddinwp

আদর্শ ও নিবেদিত প্রাণ শিক্ষকবৃন্দ

প্রতিষ্ঠানটির মূল চালিকাশক্তি হলো একদল শিক্ষানুরাগী, দ্বীনদার, অভিজ্ঞ ও প্রজ্ঞাবান শিক্ষক। তাদের নেতৃত্বে ছাত্রদের শুধু মেধা নয়, বরং তাদের চরিত্র, আমল, আখলাক ও ঈমান গঠনে গভীর মনোযোগ দেওয়া হয়। প্রতিটি ছাত্র যেন একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে সমাজে আলো ছড়াতে পারে, সেটাই তাদের মূল লক্ষ্য।

seo-expert-in-bd-imamuddinwp

ছাত্র সংসদ ও সহশিক্ষা কার্যক্রম

শিক্ষার পাশাপাশি নেতৃত্ব ও সৃজনশীলতা বিকাশে রয়েছে ‘আবু তালহা ছাত্র সংসদ’। মাসিক অনুষ্ঠান, বক্তৃতা প্রতিযোগিতা, হিফজ রিভিউ প্রতিযোগিতা, খেলাধুলা ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে ছাত্ররা নিজেকে প্রস্তুত করে নেয় আত্মবিশ্বাসী ও দক্ষ মুসলিম নাগরিক হিসেবে।

woocommerce-wordpress-imamuddinwp

প্রযুক্তি নির্ভর আধুনিক অবকাঠামো

চলমান যুগের চাহিদা অনুযায়ী এখানে একটি উন্নতমানের কম্পিউটার ল্যাব, ডিজিটাল পাঠাগার ও শ্রেণিকক্ষ প্রস্তুত করা হচ্ছে। অনলাইন শিক্ষার সাথেও ছাত্রদের সংযুক্ত করা হবে। ভবিষ্যতে দাওরায়ে হাদীস পর্যন্ত সম্প্রসারণের মাধ্যমে এটি একটি পূর্ণাঙ্গ ইসলামী বিদ্যাপীঠে রূপ নেবে ইনশাআল্লাহ।

seo-expert-in-bd-imamuddinwp

নিরাপদ, পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য শিক্ষা ব্যবস্থা

ছাত্রদের মানসিক, শারীরিক ও আত্মিক বিকাশের পাশাপাশি একটি পরিচ্ছন্ন, সুসংগঠিত ও নৈতিক শিক্ষাভিত্তিক পরিবেশ গঠনে মাদ্রাসাটি সর্বোচ্চ গুরুত্ব দেয়। অভিভাবকদের সন্তুষ্টি, ছাত্রদের নিরাপত্তা ও সুস্থ বিকাশ—সব মিলিয়ে এটি একটি বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য শিক্ষা কেন্দ্র।

Dark Template
Telegram Icon